জাফলং চা বাগানের মেইন রাস্তার দুইপাশে উন্মুক্ত ড্রেন, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 21 March 2026

জাফলং চা বাগানের মেইন রাস্তার দুইপাশে উন্মুক্ত ড্রেন, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা


ছবিঃ জাফলং চা বাগানে উন্মুক্ত ড্রেন 


নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের পর্যটন এলাকা জাফলং চা বাগানের মেইন রাস্তায় রাস্তার দুইপাশে উন্মুক্ত ড্রেন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কোনো ধরনের ঢাকনা না থাকায় এসব ড্রেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ড্রেনগুলোতে জমে আছে ময়লা-আবর্জনা ও নোংরা পানি, যা পরিবেশ দূষণের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এলাকাবাসী জানান, প্রতিদিন অসংখ্য মানুষ এই মেইন রাস্তা দিয়ে চলাচল করে। এ রাস্তায় প্রচুর মোটরসাইকেল চলাচল করে, ফলে অসাবধানতাবশত যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতে বা অন্ধকারে চলাচলের সময় অনেকেই বিপদের মুখে পড়ছেন বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, ড্রেনগুলোতে ঢাকনা স্থাপন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া জরুরি। পর্যটনকেন্দ্র হিসেবে জাফলংয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।


No comments:

Post a Comment